1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ৭টি আসনে বিএনপির তারেক রহমানসহ সকল প্রার্থীর বিপুল ভোটে বিজয় - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ৭টি আসনে বিএনপির তারেক রহমানসহ সকল প্রার্থীর বিপুল ভোটে বিজয়

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার
নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্বেপনার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনের সবগুলোতে বিএনপি‘র প্রার্থীরা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত বগুড়ার আসন গুলোতে কাঙ্খিত জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা।
এর মধ্যে উল্লেখযোগ্য হলেন হ্যাভিওয়েট প্রার্থী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জোষ্ঠ্যপুত্র ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন জামায়াতের প্রার্থী বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের অধ্যক্ষ শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা (হাতপাখা) পেয়েছেন ১০২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. আসাদুল হক (ডাব) পেয়েছেন ৫৯৭ ভোট এবং গণফোরামের মো. জুলফিকার আলী (উদীয়মান সূর্য) পেয়েছেন ২৯৮ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে নাগরিক ঐক্য’র  মাহমুদুর রহমান মান্না (কেটলি) পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জালাল উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৯১৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো.রেজাউল করিম তালু (সিড়ি) পেয়েছেন ১৮৩ ভোট, গণঅধিকার পরিষদের মো. সেলিম সরকার (ট্রাক) পেয়েছেন ২৭৪ ভোট এবং জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ৪৩৪ ভোট।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের নূর মোহাম্মাদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শাহজাহান আলী তালুকদার (হাতপাখা) পেয়েছেন ১৭৮৯ ভোট এবং জাতীয় পার্টির মো. শাহিনুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ১৪৯৫ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী মো. মোশারফ হোসেন ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের মো. মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী (হাতপাখা) পেয়েছেন২ হাজার ৯৩৮ ভোট এবং জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল(লাঙ্গল) পেয়েছেন ১১শ ভোট।
বগুড়া-৫ শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ ২ লাখ ৪৭ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের মো. দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪২ হাজার৯১ ভোট।
এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মো. মাহমুদুর রহমান (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ৫৪২ ভোট। এলডিপি‘র খান কুদরত ই সাকলায়েন (ছাতা) পেয়েছেন ১১৮৩ ভোট এবং সিপিবি‘র শিপন কুমার রবিদাস(কাস্তে) পেয়েছেন ১৭৭৪ ভোট।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের মো. আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৫০৮ ভোট, জেএসডি‘র আবদুল্লাহ আল ওয়াকি (তারা) পেয়েছেন ২৭৬ ভোট এবং বাসদের দিলরুবা পেয়েছেন ৭৯৫ ভোট।
বগুড়া-৭(গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন ২ লাখ ৬২ হাজার৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের মো. গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ২০৩৭ ভোট এবং বাংলাদেশ মুসলিমলীগের মো. আনসার আলী(হারিকেন) ভোট পেয়েছেন ৫২৮ ভোট।
 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহন শুরু হয়। কোন বিরতি ছাড়া টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ভোট গননা শেষে কেন্দ্রেই ব্যালট গননা শুরু হয়। বিকেল থেকেই এক এক করে সকল কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ তৌফিকুর রহমান ৭টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের বেসরকারি ভাবে বিজয়ীয় ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews