বগুড়া শহরের মালতিনগরে অটোরিকশা চালকের বেখেয়ালিতে প্রাণ গেল এক বছরের শিশু হুমায়রার। এতে হুমায়রার ভাই আব্দুল্লাহ (৪) গুরুতর আহত হয়েছে। শিশু দু’টির বাবা মালতিনগরের শান্তিবাগ এলাকার সুলতান আহমেদ। আহত শিশুকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বনানী পুলিশ ফাঁড়ির এস আই আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মালতিনগরের শান্তিবাগ এলাকায় অটোরিকশা চালক বেখেয়ালে গাড়িটি চালু করে তাতে চাবি রেখেই চলে যান। স্থানীয় শিশুরা চার্জার অটোরিকশায় বসে আপনমনে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে চালু থাকা অটোরিকশাটির পিকআপ ধরে কোন এক শিশু টান দিলে তা ব্যাক গিয়ারে গিয়ে পিছনে থাকা শিশু হুমায়রাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় আহত হয় নিহত শিশু হুমায়রার ভাই আব্দুল্লাহ। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে যায়।
এস আই আমিনুল ইসলাম জানান, অটোরিকশা চালক গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
Leave a Reply