1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অফার ঘোষণা দিয়ে লাইফ ওকে সিটি শোরুম উদ্বোধনীতে ক্রেতাদের ঢল, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় অফার ঘোষণা দিয়ে লাইফ ওকে সিটি শোরুম উদ্বোধনীতে ক্রেতাদের ঢল, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৩ বার
নিজস্ব প্রতিবেদক
ফেনবুকে পেজে ৫০ টাকায় টি শার্ট দেওয়ার অফার ঘোষনা করে বগুড়ার জলেশ্বরীতলায় পোষাকের শো রুম,’লাইফ ওকে সিটি’ উদ্বোধনীতে দর্শক ক্রেতাদের ঢল। বুধবার ভোর থেকে জমায়াত হওয়ার ক্রেতাদের উপস্থিতিতে এলাকার রাস্তা বন্ধ হয়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বেলা ১১ টায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে  নেয়।  এরপর বেলা সাড়ে ১২ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা যায়, বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলার মুল রাস্তার সাথে একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পোষাকের নতুন শোরুম লাইফ ওকে সিটি নামে প্রতিষ্ঠান উদ্বোধন হবে আজ বুধবার সকালে। এই উদ্বোধন উপলক্ষে লাইফ ওকে সিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব ফেসবুক পেজে গত এক সপ্তাহ ধরে  ৫০ টাকায় একটি টি শার্টসহ সকল পোষাকে সর্বিস্ন দামে দেওয়ার ঘোষণা দিয়ে আসছে। এই অফার ঘোষণা শুনে বগুড়াসহ আশেপাশের সকল জেলা থেকে যুবক বয়সের ক্রেতাগণ বুধবার ভোর থেকে সেখানে জমায়েত হতে থাকে। ভোর থেকে জমায়েত হয়ে সকাল ১০ টায় জলেশ্বরীতলা এলাকার সকল রাস্তায় আগত ক্রেতাদের উপস্থিতি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল ১০ টার পর শোরুম উদ্বোধন শেষে ক্রেতাদের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে শুরু হয়ে যায় ক্রেতাদের প্রবেশ দিয়ে ব্যাপক হট্টগোল এবং যারা ভেতরে প্রবেশ করেছে তারা পোষাক বাচাই করে এলোমেলো ভাবে ফেলে দেয়। এভাবে শোরুম এবং তার বাইরে ক্রেতাদের হট্টগোল ও উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়।  পুলিশকে সংবাদ দিলে তারা কাজ শুরু করার জায়গা পায় না। এরপর বেলা ১১ টায় সেনাবাহিনী সদস্যরা এসে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। শোরুমের মধ্যে আটকা পড়া ক্রেতাদেরকে যাচাই-বাছাই করে বের করে দেওয়া হয় এবং ২০ জনের মতো ক্রেতাদের আটক করে থানায় নিয়ে গেছে সেনাবাহিনী। এসময় জলেশ্বরী তলায় কয়েক শত শোরুম দোকানপাট এবং সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সেখানে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।  উক্ত লাইফ ওকে সিটি শোরুম বন্ধ ঘোষণা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।
আগত ক্রেতারা জানিয়েছেন,  শোরুম কতৃপক্ষের আরও লোকবল মোতায়েন করা দরকার ছিল। আর এত বড় শোরুমের দরজা একটা হওয়ার কারণে সমস্যা বেশি হয়ে। ৫০ টাকায় একটি টি শার্ট দেওয়ার ঘোষণা দিয়েছে লাইফ ওকে সিটি। এই অফার কেউ হাত ছাড়া করতে চায়। সেকারণে দুরদুরান্ত থেকে ক্রেতারা এখানে এসেছিল। কিন্ত হাজার হাজার ক্রেতা শোরুমে ঢুকতে না পাওয়ার কারণে পোষাকও নিতে পারেনি।সেজন্য তারা হতাশায় আইন শৃঙ্খলা বাহিনীর মারপিট খেয়ে ফেরে গেছে।
লাইফ ওকে সিটি বগুড়া শোরুমে ম্যানেজার শাওন জানান, আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহরের শোরুম উদ্বোধন করা হয়েছে। এত ক্রেতাদের সমাগম হয়নি। বগুড়ায় এত বেশি ক্রেতা উপস্থিত হয়েছে। সেকারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে। পুলিশকে আগেই জানানো হয়েছিল। কিন্তু এমন পরিস্থিতি হবে কেউ ভাবতে পারেনি।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ( সদর)  মোস্তফা জানান, লাইফ ওকে সিটি শোরুম উদ্বোধনীতে ব্যাপক ক্রেতা সাধারণ উপস্থিত হযেছিল। এত বড় আয়োজন আগে থেকে তারা পুলিশকে জানায়নি। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কিছু ক্রেতা টাকা না দিয়ে পোষাক নিয়ে যাচ্ছিল তাদেরকে আমরা যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews