নিজস্ব প্রতিবেদক
৯ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার বিকেলে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে মোহনের বিরুদ্ধে প্রায় ৯ কোটি অবৈধ সম্পদ অর্জনের চার্জশীট গ্রহণ করেছে আদালত।
মঞ্জরুল আলম মোহনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক জাহিদুল ইসলাম গত ৭ জুলাই স্থানীয় স্পেশাল জজ আদালতে চার্জশীটটি দাখিল করেন। চার্জশীটে তার বিরুদ্ধে অবৈধভাবে ৮ কোটি ৮১ লাখ ৪ হাজার ৭৭ টাকা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ৪ জানুয়ারি মামলা করা হয়।
দুদক বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন সহকারি পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তখন তিনি বলেছিলেন, মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার পর দুদকের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর তাকে সম্পদ বিবরণী দাখিল করার জন্য বলা হয়। তার প্রেক্ষিতে মঞ্জুরুল আলম মোহন ২০১৯ সালের ১৮ আগস্ট সম্পদ বিবরণী দাখিল করেন। যাতে তিনি ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩০০ টাকা আয়ের কোন বৈধ উৎস দেখাতে পারেন নি।
এছাড়াও হিসাব বিবরণীতে তিনি ২৩ লাখ টাকার সম্পদ গোপন করেন। মামলা দায়েরের প্রতিক্রিয়ায় মঞ্জুরুল আলম মোহন সে সময় সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি সব সম্পদের হিসাব দাখিল করেছি। তারপরেও মামলা করা হলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতেই আইনী লড়াই লড়বো।
দুর্নীতি দমন কমিশনের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা মিলেছে। সে কারণে তদন্ত কর্মকর্তা দুদকের বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক জাহিদুল ইসলাম সংশ্লিষ্ট আইনে ওই মামলার চার্জশীট দাখিল করেছেন।
দুনীতি দমন কমিশন দুদকের বগুড়ার আইনজীবী আবুল কালাম আজাদ মঙ্গলবার জানান, মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে ৮ কোটি ৮১ লাখ ৪ হাজার ৭৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের চাজশীট আদালত গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply