1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আওয়ামী লীগের রাষ্ট্রীয় শোক পালিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় আওয়ামী লীগের রাষ্ট্রীয় শোক পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৭৬ বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত  ‘রাষ্ট্রীয় শোক’ কর্মসূচি অনুযায়ী বগুড়ায় জেলা আওয়ামীলীগ “রাষ্ট্রীয় শোক” কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাস ধারণ বাদ জোহর  মসজিদে কোটা আন্দোলনের নিহতদের স্মরণে  দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সকাল দশটায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ  সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মকবুল, প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল,উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, সদস্য সাইফুল ইসলাম বুলবুল,কামরুল হুদা উজ্জ্বল,পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বকুল,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, যুগ্ম সম্পাদক শেখ এজাজুল হক ডনেল,সাংগঠনিক সম্পাদক রাছেদউজ্জামান রাছেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা প্রমুখ। এরপর বাদ যোহর শহরের নেসকো মসজিদে দোয়া মাহফিল করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews