1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আন্দোলনে গুলিবিদ্ধ নুরুল্লাহকে সেনা সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় আন্দোলনে গুলিবিদ্ধ নুরুল্লাহকে সেনা সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত কলেজছাত্র নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে বগুড়া এরিয়ার সেনাবাহিনীর সহযোগিতায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে: কর্নেল জুয়েল পারভেজ।

আহত নুরুল্লাহ কাহালু সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।  সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুর রহমানের ছেলে। নুরুল্লাহ পরিবারসহ বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

আহত নুরুল্লাহর ভাই নিয়ামুল হাসান জানান, চলতি বছরের গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি আজিজুল হক কলেজের সামনে নুরুল্লাহ মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সার্জারি ওয়ার্ডে অপারেশন থিয়েটারে মাথার গুলি বের করেন। মেডিকেল প্রশাসনের ঝামেলার কারণে হাসপাতাল থেকে তাকে শহরের হেলথ সিটি ক্লিনিক চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার ৭/৮ দিন পর নুরুল্লাহ বাসায় নেওয়া হয়।

নিয়ামুল আরও জানান,  নুরুল্লাহ বেশ সুস্থ ছিলেন। তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে শেষ অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ সোমবার রাতে তার মাথা ব্যথা শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে নেওয়া হয়।  এরপর চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরে অবস্থার আরও অবনতি হলে দুপুরের পর সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার বিকেলে   তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।

বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেঃ কর্নেল জুয়েল পারভেজ জানান, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন স্যারের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায়  আহত ছাত্র নুরুল্লাহকে আমরা দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews