1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আ'লীগ কার্যালয়,জাসদ ও জাপা অফিস ভবনে ভাংচুর, আগুনের পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আ’লীগ কার্যালয়,জাসদ ও জাপা অফিস ভবনে ভাংচুর, আগুনের পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জেলা আওয়ামী লীগ, জাসদ ও জাতীয়পার্টির কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগ শেষে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। বৃহস্পতিবার  রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। এরপর পৌনে ১০ টার দিকে বুলডোজার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে ১২ তলা ভবনের নীচতলায় শেখ হাসিনার নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। রাত ৮ টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র- জনতা ‘দিল্লি না ঢাকা’ ‘ঢাকা- ঢাকা’ ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিয়ে শহরের সাতমথা  সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

এরপর বিক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাংচুর করে।পরে তারা অফিসের ভিতর থেকে আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে থানা রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews