1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আশ্রায়ণ প্রকল্পে দুই শিশুকে ধর্ষণকারী গ্রেপ্তারকৃত নুরু দুইদিনের রিমান্ড  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় আশ্রায়ণ প্রকল্পে দুই শিশুকে ধর্ষণকারী গ্রেপ্তারকৃত নুরু দুইদিনের রিমান্ড 

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে আশ্রায়ণ প্রকল্পে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নুরুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে বগুড়া সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক সুমাইয়া সিদ্দিকা এ রিমান্ড মঞ্জুর করেন। এর রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত  নুরুল ইসলাম নুরু উপজেলার আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ ( ট্রাফিক ও মিডিয়া) সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত বুধবার( ১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়৷

বগুড়া কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, গ্রেপ্তারকৃত নুরুকে সোমবার দুপুর ১২ টায় আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews