নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি এবং ছিনতাই চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে শাজাহানপুর ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ সুলতান, মোছাঃ মল্লিকা, মোঃ সুমন, মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল, মোছাঃ সুমাইয়া বেগম এবং মোঃ মাসুদ রানা। অভিযানে চুরি যাওয়া অটো ও ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রের সদস্যরা স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে চালকদের আস্থা অর্জন করত এবং নির্জন স্থানে গিয়ে গাড়ি ছিনতাই করত। ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে তার অটো মিশুকগাড়ী ছিনতাই করা হয়। এরপর দুই থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এরমধ্যে এ চক্রের শীর্ষ সদস্য মোঃ সুলতানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সকলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply