1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ইসরাইল বিরোধী ছাত্র-তৌহিদী জনতার মিছিল থেকে বাটার শো-রুম ভাংচুর - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় ইসরাইল বিরোধী ছাত্র-তৌহিদী জনতার মিছিল থেকে বাটার শো-রুম ভাংচুর

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে ও ইসরাইলী পণ্য বর্জনের দাবিতে হাজার হাজার  ছাত্র-তৌহিদী জনতার ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে ইসরাইলী পণ্য বর্জনের দাবি তুলে বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় বাটার শো রুমে ভাংচুর করা হয়।

জানা যায়,  সোমবার সকাল থেকেই বগুড়া শহরের সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে  ছাত্র – ছাত্রী ও তৌহিদী জনতা ব্যানার, প্লাকার্ড,  ফেষ্টুন নিয়ে  জড়ো হতে থাকে। পরে সকাল ১১ টায় মুক্তমন্চের সামনে থেকে মিছিল বের করে। মিছিল থেকে ফিলিস্তিন গনহত্যার প্রতিবাদ সহ ইসরাইলী পণ্য বর্জনের শ্লোগান দেয়া হয়। এসময় শহরে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা সাতমাথায় এসে বাটার শো-রুমে ইট পাটকেল নিক্ষেপ করে শো-রুমের কাচের জানালা ভাংচুর করা হয়। প্রায় আধা ঘন্টা ব্যাপী এই শ্লোগান দিয়ে ভাংচুরের ঘটনা ঘটায় তারা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন জানান, বিক্ষোভ মিছিল থেকে দুই একজন বাটার শো রুমের কাচে ঢিল ছুড়ে মারে। এতে কাচ ভেঙে যায়। বড় ধরণের কোন ঘটনা ঘটেনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews