1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় একসাথে তিন কন্যা সন্তান প্রসব, পরিবারে খুশির বন্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় একসাথে তিন কন্যা সন্তান প্রসব, পরিবারে খুশির বন্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৫ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে লাবনী আক্তার নামের এক নারী একসাথে তিনটি কন্যা সন্তান প্রসব করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং লাবনীর দুই পরিবারে খুশির বন্যা।
মঙ্গলবার দুপুরে প্রসূতি লাবনী আকতারে স্বামী শাকিল খান এ তথ্য জানান।সদ্য ভুমিষ্ট হওয়া সন্তানদের নাম রেখেছেন হুমায়রা খাতুন, লাবীবা আক্তার ও আফিফা খাতুন।
তিনি আরও জানান, গত বুধবার আলট্রাসনোগ্রাম করে দেখা যায়- তার স্ত্রীর পেটে তিনটি সন্তান রয়েছে। প্রথমে ভয় পেলেও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসকের পরামর্শে সেখানেই ভর্তি করা হয়। গত ৮ সেপ্টেম্বর সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনিটি কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী। বর্তমানে মা ও সন্তান সবাই সুস্থ আছেন।
শাকিল খান ও লাবনী আক্তার দম্পতির বাড়ি শেরপুর পৌরশহরের গোসাইপাড়া এলাকায়। বিগত ২০২২ সালের মে মাসে উভয় পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর দুই বছরের সংসার জীবনে স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেন তার স্ত্রী।
জানা গেছে, প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ লাবনী আক্তারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেক হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত আল্ট্রাসানোগ্রাম করেন। রিপোর্টে দেখা যায় তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে। পরে দ্রুত ওই গৃহবধূকে অপারেশন করা হয়। অপরেশন সফলভাবে সম্পন্ন হয়। সেইসাথে সুস্থ শরীরে তিনটি ফুটফুটে নবজাতক প্রসব করেন লাবনী আক্তার।
হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনটিই কন্যা সন্তান। পরিবারের লোকজন তাদের নামও রেখেছেন। বর্তমানে তিন সন্তান ও তাদের মা সুস্থ আছেন।
নবজাতকদের বাবা শাকিল খান আরও বলেন, সংসারে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহারের নাম হলো কন্যা সন্তান। তাই একসাথে তিনটি কন্যা সন্তানের বাবা হতে পেরে আমি খুবই খুশি। খুশি লাবনী বাবার পরিবারও। তিন সন্তান ও তাদের মা সবাই সুস্থ আছেন।
লাবনী আকতারের মা জানান, তিনটি ফুটফুটে নাতনি দেখে খুবই খুশি ও আনন্দ লাগছে। আল্লাহ তায়ালা রহমত করে আমার মেয়ে জামাই ঘরে একসাথে তিনটি কন্যা সন্তান দিয়েছেন। সকলেই নিকট নাতনিদের জন্য দোয়া চাই

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews