1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও শিক্ষার্থী পাস করেনি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও শিক্ষার্থী পাস করেনি

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার

নিজস্ব প্রতিবেদক 

রাজশাহী বিভাগের মধ্যে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষে থাকলেও চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এবারের দাখিল ও মাধ্যমিক (এসএসসি) সমমানের পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ এ তথ্য জানিয়েছেন।

শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-গাবতলীর কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদ্রাসা, শিবগঞ্জের বালা বত্রিশ দাখিল মাদ্রাসা, ধাড়িয়া গাংগইট দাখিল মাদ্রাসা ও দুদাহার রহমানিয়া দাখিল মাদ্রাসা, শেরপুরের কল্যাণী বালিকা দাখিল মাদ্রাসা ও মধ্যভাগ বালিকা দাখিল মাদ্রাসা, সোনাতলার তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা এবং ধুনটের রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা ও হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

এমন ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল জলিল বলেন, ‘আমার ৫০ বছরের কর্মজীবনে এটি এই মাদ্রাসার সবচেয়ে খারাপ ফল। এই ব্যাচটিও ছিল দুর্বল। ২১ জন শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফল হতাশাজনক। বর্তমানে আলিম মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী ধরে রাখা ও তাদের নিয়মিত ক্লাসমুখী করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

শিবগঞ্জের বালা বত্রিশ দাখিল মাদ্রাসার সুপার জুয়েলুর রহমান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত নয়। এবার মাত্র পাঁচ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিই এই খারাপ ফলাফলের অন্যতম কারণ। অন্য কোনও কারণ আমি দেখছি না।’

ধুনটের হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ফজলুল হক তার প্রতিষ্ঠানের ফলাফলের ব্যাপারে পরে মন্তব্য করবেন বলে জানিয়েছেন।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, তিনি জেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করার বিষয়টি জেনেছেন।

এমন ফলের কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে কী কী সমস্যা আছে, তা চিহ্নিত করে উত্তরণের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে জেলা প্রশাসন থেকে সার্বিক সহায়তা করা হবে।

এ বিষয়ে শেরপুর উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক শিক্ষাকে জোর তাগিদ দেওয়া হয়েছে। কিন্ত বিষয় হল যারা অবহেলিত শিক্ষার্থী তাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews