1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় কার্বন নিঃসরণে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল শোভাযাত্রা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় কার্বন নিঃসরণে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল শোভাযাত্রা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়াতে কার্বন নিঃসরণে জনসচেতনতা বৃদ্ধিতে সাইকেল শোভাযাত্রা করেছে জাতীয় পদক প্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জী অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)।

‘কার্বন নিঃসরণ কমাও, বিশ্ব বাঁচাও’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে সাইকেল শোভাযাত্রা বের হয়ে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার ঘুরে বনানী বাইপাশের গোল চত্ত্বর প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

 

তীরের স্বেচ্ছাসেবীরা সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে কার্বন নিঃসরণের ভয়াবহতা, অতিরিক্ত কার্বন নিঃসরণে বায়ু দূষণ, ওজনস্তর হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এই কার্যক্রমে দ্বারা তুলে ধরেন।

এ সময় তারা বলেন, কার্বনের এই নিঃসরণ যদি কমিয়ে আনা না যায়, তাহলে জলবায়ু পরিবর্তনে ২০৫০ সালের মধ্যে বিশ্বের ২১৬ মিলিয়ন লোককে বাস্তুচ্যুত হতে পারে। যার ৪০ মিলিয়ন এককভাবে দক্ষিণ এশিয়ার। এ সংক্রান্ত চরম ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

তীরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন রহমান জানান, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পেছনে কার্বন নিঃসরণ প্রত্যক্ষভাবে অবদান রাখছে। মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কার্বন নিঃসরণ ক্রমাগত বৃদ্ধি ঘটিয়ে ওজনসস্তর ক্ষয় করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির হার ১.৫ শতাংশে সীমিত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল লতিফ, তীরের উপদেষ্টা শাহজাহান আলী, তীরের সাধারণ সম্পাদক অমিত সাহা, তনুশ্রী পাল, অরুপ রতন পাল, মতিউর রহমান, জুয়েলুর রহমান, উজ্জ্বল প্রমানিক ও তীরের সদস্যরা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) জীববৈচিত্র্য পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণে (২০২১)সালে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক ভূষিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews