1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় কোটিপতি ব্যবসায়ীর আত্মাহত্যা: সাবেক স্ত্রী শ্বশুর ও বর্তমান স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় কোটিপতি ব্যবসায়ীর আত্মাহত্যা: সাবেক স্ত্রী শ্বশুর ও বর্তমান স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩১৪ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় আত্মাহত্যা করা কোটিপতি ব্যবসায়ী রাহুল যাদবের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (১৭ মে) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত রাহুল যাদবের পিতা নিরঞ্জন প্রসাদ গোয়ালা। বগুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নামাজগড় ডালপট্টির কোটিপতি ডাল ব্যবসায়ী। সোমবার  বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম হোসেন সত্য তা নিশ্চিত করেছেন।

মামলায় প্রকাশ করেন, রাহুল যাদব গোয়ালার সাবেক স্ত্রী প্রিয়া রানী মহন্ত (২৮), বর্তমান স্বামী হৃদয় মহন্ত (২৫), প্রিয়া রানীর পিতা প্রদীপ মহন্ত (ওরফে) ভম্বলকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ ইং সালে রাহুল যাদব গোয়ালার সঙ্গে প্রিয়া রানীর বিয়ে হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বর্তমান স্বামী হৃদয় মহন্তর সঙ্গে বিয়ের পর থেকে প্রিয়া রানীর সঙ্গে হৃদয় মহন্তের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার হৃদয় মহন্ত ও প্রিয়ার পিতা প্রদীপ মহন্ত ওরফে ভম্বলকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মামলায় আরও বলা হয়েছে, গত (২৫ ফেব্রুয়ারী) মেয়ে রুপশ্রী যাদব (৮) কে, কোচিং সেন্টারে নেওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়, আর ফেরেননি প্রিয়া রানী (২৮)। কয়েক দিন পর তিনি হৃদয় মহন্তকে বিয়ে করেছেন, এমন একটি হলফনামা পাঠান। অভিযোগ রয়েছে, বাড়ী ছাড়ার সময় তিনি নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা ও ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যান।
এ ঘটনার পর গত বৃহস্পতিবার (১৪ মে) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল যাদব। পরে অসুস্থ রাহুলকে হাসপাতালে নেওয়া হলে সচিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।
পরিবারের দাবী, স্ত্রীর চলে যাওয়া এবং পরবর্তী ঘটনাগুলোতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাহুল। ফেসবুক স্ট্যাটাসেও তিনি সেই বিষয়গুলোর উল্লেখ করেছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews