1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ঘুমন্ত মা–মেয়েকে কুপিয়ে হত্যা করেছে জামাই, মামলা দায়ের - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ঘুমন্ত মা–মেয়েকে কুপিয়ে হত্যা করেছে জামাই, মামলা দায়ের

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২১৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মা-মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে জামাই রুবেল। এ জোড়া হত্যাকাণ্ডে ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার রাত নয়টার দিকে বগুড়া সদর থানায় নিহত সখিনা বেগমের ছেলে ছাব্বির হোসেন বাদী হয়ে এ হত্যা মামলা করেন।

মা–মেয়েকে হত্যার অভিযোগে হওয়া মামলায় একমাত্র আসামি করা হয়েছে মেয়ে সখিনা বেগমের সাবেক স্বামী রুবেল হাসানকে (৩১)। রুবেল হাসান বগুড়া শহরের আকাশতারা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

গত শুক্রবার রাত একটায় সখিনা বেগমকে (৩৫) ঘুম থেকে ডেকে তুলে দা দিয়ে কুপিয়ে তাঁর সাবেক স্বামী রুবেল হাসান হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে সাবেক শাশুড়ি আনোয়ারা বিবিকেও (৮৫) কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বিবির মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর সখিনা বেগমের সাবেক স্বামী রুবেল হাসান আত্মগোপন করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সখিনা বেগমের সঙ্গে সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়ার বাদশা মিঞার তালাক হওয়ার পর আসামি রুবেল হাসানের সঙ্গে সাত-আট বছর আগে দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর রুবেল হাসান সখিনা বেগমের কোনো ভরণপোষণ দিতেন না, খোঁজখবরও রাখতেন না। চার বছর ধরে যোগাযোগ না করায় এবং মাদকাসক্ত হয়ে পড়ায় রুবেল হাসানকে তালাক দিয়ে প্রথম স্বামী বাদশা মিয়াকে পুনরায় বিয়ে করেন সখিনা। এতে রুবেল হাসান ক্ষিপ্ত হয়ে সখিনাকে হত্যার হুমকি দেন।

গত শুক্রবার রাত পৌনে একটার দিকে রুবেল হাসান শহরতলির সাবগ্রামে বাড়িতে এসে সখিনা বেগমকে ডাকাডাকি শুরু করেন। সখিনা ও তাঁর মা আনোয়ারা বেগম এক ঘরে ঘুমিয়ে ছিলেন। অন্য ঘরে ঘুমিয়েছিলেন ছাব্বির। শয়নকক্ষের দরজা খোলামাত্র রুবেল হাসান তাঁর হাতে থাকা রামদা দিয়ে সখিনাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় মেয়ের চিৎকারে আনোয়ারা ঘুম থেকে উঠে তাঁকে রক্ষা করতে এলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। সখিনা আর আনোয়ারার আর্তচিৎকারে ছাব্বির এগিয়ে এলে দা হাতে তাঁকেও ধাওয়া করেন রুবেল। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। অবস্থা বেগতিক বুঝে রুবেল পালিয়ে যান।

পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে সখিনা বেগম এবং শনিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম মারা যান।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মঈন উদ্দীন বলেন, মা ও মেয়ে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে। ওই মামলার একমাত্র আসামি  রুবেল হাসান হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপন করেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews