1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ঘুমান্তাবস্থায় হাত পা বেধেঁ স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলো স্ত্রী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ঘুমান্তাবস্থায় হাত পা বেধেঁ স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলো স্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়া সদর উপজেলার বারপুর স্কুলপাড়ায় ঘুমান্ত অবস্থায়  স্বামীর হাত পা বেঁধে লিঙ্গ কর্তন করেছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়া গ্রামে। আহত স্বামীর নাম রাজু মিয়া (৩৮)। সে বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর পুত্র।
আহত রাজুর বোন তানিয়া আক্তার জানান, আমার ভাই পেশায় ড্রাইভার। সে এক বছর আগে ২য় বিবাহ করেছে। এ নিয়ে প্রথম বউ তানজিলার সাথে তারপর থেকেই পারিবারিক দ্বন্দ চলে আসছিল। তার জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে সে গাড়ী চালিয়ে বাড়িতে এসে ঘুম দেয়। তারপর আমার ১ম ভাবী ওড়না দিয়ে হাত-পা বেঁধে তার পুরষাঙ্গ কর্তন করেছে। বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews