1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় চিরকুট লেখে নার্সিং শিক্ষার্থী অপর্নার আত্মহত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় চিরকুট লেখে নার্সিং শিক্ষার্থী অপর্নার আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩১৩ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় চিরকুট লেখে রেখে নার্সিং কলেজের শিক্ষার্থী অপর্ণা চক্রবর্তী আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর লিখে যাওয়া চিরকুট থেকেই এমন সন্দেহ করছে পুলিশ। চিরকুটে লেখা আছে ‘মা ক্ষমা করো’ এই পৃথীবী থেকে আসি চলে যাচ্ছি আমি, পরপারে তোমার সাথে দেখা হবে। ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ভাইকে বলো, চার বছর ধরে আমি পড়াশোনার চেষ্টা করেছি’।
এ ঘটনায় মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া উপশহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক  জালাল উদ্দিন।

এর আগে, বুধবার রাতে শহরের জহুরুল নগর এলাকায় পাঁচতলা ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় অপর্নাকে উদ্ধার করা হয়৷ পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 মারা যাওয়া অপর্না জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজ বগুড়া নামে বেসরকারি কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী।

 পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে,অর্পিতা তাদের নিজের ৫ তলা বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। ওই বাড়ির ৫ তলা বাড়ির ছাদটি রেলিং দিয়ে ঘেরা। তিনি একটি প্লাস্টিকের টুলের ওপর উঠে নিচে ঝাঁপ দেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এতে গুরুতর আহত হন তিনি। এরপর বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২ টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান,  ময়না তদন্ত শেষে অপর্নার) মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মেয়েটির এক পায়ে সমস্যা ছিল। হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি বাসায় একটি চিরকুট লিখে যান। এতে লেখা আছে ‘মা ক্ষমা করো’ এই পৃথীবী থেকে আমি চলে যাচ্ছি, পরপারে তোমার সাথে দেখা হবে। ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ভাইকে বলো, চার বছর ধরে আমি পড়াশোনার চেষ্টা করেছি’। এ চিরকুট পাওয়ায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews