1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছিনতাই আতঙ্কে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নামতে ভার্সিটি শিক্ষার্থীর মৃত্যু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ছিনতাই আতঙ্কে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নামতে ভার্সিটি শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩১৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে এক যাত্রীবাহী বাস ছিনতাই চেষ্টার সময় আতঙ্কে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নামতে সানজিদা আক্তার স্বর্ণা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টা উপজেলার ধনকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। বাস ছিনতাই চেষ্টার সাথে জড়িত রনি মোল্লা নামের যুবককে আটক করেছে পুলিশ। নিহত সানজিদা আক্তার স্বর্ণা বগুড়ার উপশহরের আব্দুর রউফের মেয়ে ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী।

জানা গেছে, বগুড়া বাড়িতে আসার জন্য সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে উঠে। শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকার ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে যায়।  বাসের মধ্যে ওই শিক্ষার্থীসহ আরো ৩ নারী যাত্রী ছিলেন। এর  কিছুক্ষণ পর একজন যুবক গাড়ী ট্রায়াল দেয়ার কথা বলে গাড়ী নিয়ে সেখান থেকে বের হয়। এরপর মহাসড়কে ওঠার পর গাড়ীটি বেপরোয়া গতিতে চালাতে থাকে ওই যুবক। বাসের ভেতরের ৪ জন যাত্রী চিৎকার করতে থাকে। তাকে গাড়ীর গতি কমাতে বলে। কিন্তু সে যাত্রীদের কোন কথা কর্নপাত করে না। এ সময় গাড়ীটি মির্জাপুর এলাকায় পৌছালে বাস ছিনতাই আতঙ্কে ওই ছাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর আমাদের শেরপুর থেকে জানিয়েছিলো। আটক রনি মোল্লা বাসটি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রেখে পালিয়ে যায়। ওই এলাকাতেই তার বাসা। আমরা বাসটিতে গিয়ে তিনজন নারী যাত্রীকে পাই তারা আমাদের ঘটনার বিস্তারিত জানান। আমরা ওই গাড়ীর স্টেয়রিংয়ের নিচে একটা মানিব্যাগ পাই। মানিব্যাগে এনআইডি ছিল। সেখান থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে জড়িতকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি সে যাত্রীবেশে আব্দুল্লাহপুর থেকে বগুড়ায় আসছিলো। সে ট্রাক ড্রাইভার বলে জানতে পেরেছি। তাকে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews