1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা,  নিহতের স্ত্রী আহত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা,  নিহতের স্ত্রী আহত

  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জোড়া হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার ব্যবধানে আরো একটি এক ব্যবসায়ীকে বখাটেরা হত্যা করেছে।  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২ টায় শহরের জয়পুরপাড়া এলাকায়  ছুরিকাঘাতে রানা মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী হত্যাকাণ্ডে শিকার হয়েছেন। বখাটেদের ছুরিকাঘাতে আহত হয়েছেন তার স্ত্রী রোজী বেগম যিনি এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
 নিহত রানা ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী।
জানা যায়, বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনা বেগম রোজী কে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রানা মিয়া। পথে স্থানীয় কয়েকজন বখাটে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এই দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওয়ালিউল্লাহ সত্যতা নিশ্চিত করে জানান,  রানা হত্যাকাণ্ডে জড়িত বখাটেদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ,  সোমবার রাতে দলীয় কোন্দলে কুপিয়ে হত্যা করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান। এ ঘটনায় আহত আরেকজনকে প্রতিপক্ষের লোক ভেবে লেদো নামের বিএনপি কর্মীকে হাসপাতালে মারপিটে হত্যা করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews