1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাছেদ সভাপতি মতিন সেক্রেটারী নির্বাচিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাছেদ সভাপতি মতিন সেক্রেটারী নির্বাচিত

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪১৭ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের নির্বাচনের সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুল মতিন মন্ডল নির্বাচিত হয়েছেন। রোববার জিলা পরিষদ অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ মোঃ এ কে এম ফজলুল হক, সহ সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ শিমুল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম শফিক।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলনে উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম , সাবেক এমপি মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড কামরুল ইসলাম সজল, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড মোঃ আলী আজগর। এসময় উপস্থিত ছিলেন, এ্যাড শহিদুজ্জামান, এ্যাড মোহাম্মদ আলী, এ্যাড আব্দুল্লাহ আল মেহেদী, এ্যাড কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড মোঃ মোজাম্মেল হক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews