1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় টিএমএসএস টেক্সটাইল শিক্ষার্থীর রহস্যজনক : দুর্ঘটনা নাকি হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় টিএমএসএস টেক্সটাইল শিক্ষার্থীর রহস্যজনক : দুর্ঘটনা নাকি হত্যা

  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌরভের রহস্যজনক মৃত্যু হয়েছে। দুর্ঘটনা নাকি পরিকল্পিত ভাবে শিক্ষার্থীকে হত্যা করে আত্মাহত্যার কথা চালিয়ে দেওয়া হচ্ছে। শনিবার আনুমানিক রাত এগারোটার দিকে ২ যুবক রক্তাক্ত সৌরভকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে এমনটা জানিয়ে তাকে ভর্তি করে রেখে, হাসপাতাল থেকে সটকে পরে ওই দুই যুবক। সৌরভের শরীরের বিভিন্ন স্থানে অনেক আঘাতের চিহ্ন থাকায় স্বজন ও পুলিশের ধারণা সঙ্ঘবদ্ধ হামলা কিংবা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন সৌরভ।
সদর থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার রাত দশটার দিকে ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে সহপাঠী চাচাতো ভাইয়ের সাথে বসেছিলেন সৌরভ। তারা দুজনেই স্থানীয় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। এ সময়ে সেখানে তাদের আরো কয়েকজন বন্ধু আসেন এবং তাদের সাথে চলে যান সৌরভ। আধা ঘন্টা পরে সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইল ফোনে তার স্বজনদের জানায় সৌরভের মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে, তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। সেখানে পাওয়া যায়নি সৌরভের সঙ্গে থাকা বন্ধুদেরও। সৌরভের মৃত্যু নিয়ে রয়েছে ধোঁয়াশা, দুর্ঘটনা নাকি হত্যা। ঘটনাটির দ্রুত জোট খোলার দাবী আত্মীয়-স্বজনের।।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মঈনুদ্দীন জানান, নিহত শিক্ষার্থী সৌরভের মাথা, পাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আর বন্ধুদের পালিয়ে যাওয়াটাকেও  গুরুত্ব দিয়ে খতিয়ে  দেখা হচ্ছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহত সৌরভের বাবা আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে দ্রুত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews