1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ট্রাক তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ট্রাক তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার 

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। লালমনিরহাটে মালবাহী ট্রাকে বিশেষ কায়দায় গাঁজা প্যাকেজিং করে নারায়নগঞ্জে যাচ্ছিলো অপরাধীরা। শুক্রবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের রাহবল হাজীপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। ভুট্টাবাহী ট্রাকে ২২ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও ১৬ হাজার ৬০০ কেজি ভুট্টা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা- লালমনিরহাটের আদিতমারি দুরারকুঠি এলাকার তোতা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার আমির আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৭)। তাদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews