1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ফুচকা বিক্রেতার  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ফুচকা বিক্রেতার 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নিরব মিয়া (৩০) নামে এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। তিনি কলেজ এলাকায় ফুচকা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন কলেজের মূল ফটক থেকে কিছুটা পূর্বে লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় নিরবকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম বলেন, ট্রেন দুর্ঘটনায় একজন ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews