1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) ভোররাতে সদর থানাধীন বারপুর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন পুরান বগুড়া এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), আবু বাক্কারের ছেলে মোঃ আরিফ (৩০) এবং মোঃ মামুন অর রশিদের ছেলে মোঃ রাজিব খান (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপশহর পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ও মিডিয়া,)  সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।  তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আদালতে পাঠানোর হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews