নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে সই করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন, বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।
অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত( ক্লোজ) করা হলো। এছাড়াও তাদেরকে অদ্যই আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, ডিবি পুলিশের ওসিসহ তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশ কপি আমরা হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী পরবর্তী যে করণীয় সেটা বাস্তবায়ন হবে।
Leave a Reply