বগুড়া গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অরুণ কান্তি রায় সিটন ঘোড়া প্রতীকে ৪১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন আনারস প্রতীকে ৩৯ হাজার ৭৫২ ভোট পেয়েছেন।
জেলার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল। ৭১ টি কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন ৩৭২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম মন্টু পেয়েছেন ৬১৫৩ ভোট।
বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লীটন বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪৮৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বদ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের মোটর সাইকেলের প্রতীকে পড়েছে ৭ হাজার ৩৪৫ ভোট।
চেয়ারম্যান লীটন বগুড়া -১ আসনের সাংসদ সাহাদারা মান্নানের ছোট ভাই।
Leave a Reply