1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় তিন উপজেলায় নতুনমুখ সনি, রানা ও সিরাজী চেয়ারম্যান নির্বাচিত - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়ায় তিন উপজেলায় নতুনমুখ সনি, রানা ও সিরাজী চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৯০ বার
নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বগুড়ার ৩ টি উপজেলায় নতুনমুখ চেয়ারম্যান পদে নিবাচিত হয়েছে। ধুনট উপজেলায় আসিফ ইকবাল সনি, নন্দীগ্রাম উপজেলায় আনোয়ার হোসেন রানা এবং শেরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান থেকে শাহ জামাল সিরাজী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
বিজয়ীদের নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন, ধুনটে বর্তমান উপজেলা চেয়ারম্যান টিএম নুরুন্নবী তারিক, নন্দীগ্রামে বর্তমান চেয়ারম্যান আশরাফ জিন্নাহ এবং শেরপুরে নতুনমুখ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম সুলতান মাহমুদ।
শেরপুর উপজেলায় পুরুষ  ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  শিখা খাতুন   নির্বাচিত হয়েছেন।
চতুর্থ ধাপে বগুড়ার ৩ টি উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস বুধবার রাতে সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়ার শেরপুর , ধুনট এবং নন্দীগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছিল। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চললে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।
তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ছিলেন, টি.আই.এম নুরুন্নবী তারিক, মুহম্মদ আসিফ ইকবাল, আব্দুল হাই খোকন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ছিলেন।
 শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ছিলেন- এম এ হান্নান, জাকারিয়া তারেক বিদ্যুৎ, শাহ জামাল সিরাজী, রুবেল আহমেদ, এম সুলতান মাহমুদ।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন, রেজাউল আশরাফ জিন্নাহ, আনোয়ার হোসেন রানা, নজিবুল্লাহ মজনু।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং নারী ভাই চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আখতার জানান,  জেলার ৩ টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠ ও শান্তিপুর্ন সম্পুর্ন হয়েছে। কোথাও  কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews