1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় মহাসড়কে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া নগরীর ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,বগুড়ার শেরপুর উপজেলার পৌর শহরের রামচন্দ্রপুর পাড়ার তাপস সরকার( ৫০) ও তাঁর ছেলে তীব্র সরকার (৩০)। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি সীমান্তের দিকে যাচ্ছিল। ট্রাকটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়ালসেতুতে পৌঁছালে পেছনের একটি চাকা ফেটে যায়। পরে ট্রাকটি সড়কের ওপর দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন তাপস সরকার, তাঁর ছেলে তীব্রসহ কয়েকজন।

এ সময় ঢাকা থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মেরামতের কাজে থাকা তাপস সরকার ও তীব্র সরকার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শাহাজাহান সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews