1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের সাথে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় চালক -হেলপার নিহত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের সাথে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় চালক -হেলপার নিহত

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা খালি ট্রাকের সাথে
পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত। শনিবার (২০ সেপ্টম্বর) সকাল ৬ টার দিকে জেলার শিবগঞ্জের পাকুড়তলার ভরিয়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ট্রাক চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতারকান্দি এলাকার আলম শেখের ছেলে মো:মিনহাজ (২৮) এবং একই এলাকার শাহ আলমের হেলপার মো:ইমরান (২৫)।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, জেলার পাকুরতলা নামক স্থানে রংপুর টু বগুড়াগামী লেনে একটি ট্রাক যাহার রেজিস্ট্রেশন নাম্বার -ঢাকা মেট্রো – ট-২৪-৬৪৩১টাট্টির পেছনে অন্য একটি পাথর বোঝাই ট্রাক যাহার রেজিস্ট্রেশন নাম্বার চট্ট মেট্রো: ট-১২-০৫৪৬ ট্রাকটি সজোরে পিছনে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। এতে গুরুতর আহত হন ট্রাক হেলপার। আহত হেলপারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখান মারা যান। ট্রাক দুটি জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews