1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দিনদুপুরে বন্ধুুকে ছুরিকাঘাতে হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় দিনদুপুরে বন্ধুুকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৭২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দ্বন্দের জের ধরে দিনদুপুরে বন্ধুর ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ (৩৫) নামের অপর বন্ধুকে হত্যা। শুক্রবার বিকেলে  শহরের কাটনারপাড়া ঈদগা মাঠের,পাশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত বিদ্যুৎ শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া দুলাল শেখের ছোট ছেলে। ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড ঘটেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান,  নিহত বিদ্যুৎ শেখ এবং রণি বন্ধু ছিল। হঠাৎ করে ব্যবসায়ীক দ্বন্দের জের ধরে বিদ্যুৎকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী শুক্রবার বিকেলে কাটনারপাড়ায় ঈদগাহ মাঠে ডেকে এনে রণিসহ কয়েকজন দুবৃত্তরা ছুরিকাঘাতে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।  রাস্তার লোকজন বিদ্যুৎতের মরদেহ পড়ে থাকা দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন,  হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পুলিশ কাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews