1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দিনদুপুরে সিনেমা স্টাইলে আবাসিক হোটেল ম্যানেজারকে ছুরিকাঘাতে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় দিনদুপুরে সিনেমা স্টাইলে আবাসিক হোটেল ম্যানেজারকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দিনদুপুরে সিনেমা স্টাইলে সানশাইন আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার বিপুল মিয়াকে (৪২) উপর্যুপরী ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার দুপুরে (১৭ ডিসেম্বর) বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সালমার মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সানশাইন আবাসিক হোটেল মালিক মো: সোহেল জানান, মঙ্গলবার বেলা ২ টার দিকে ৬-৭ জন যুবক মোটরসাইকেল যোগে সিনেমা স্টাইলে এসে তার হোটেলে প্রবেশ করে।এরপর কোন কিছু বুঝে ওঠার আগেই হোটেল ম্যানেজার বিপুলকে পেয়ে তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। নিহত বিপুল মাটিডালিতে সানশাইন নামে আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মঈনুদ্দীন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে  জানান, পূর্ব ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত ও  গ্রেপ্তারে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews