1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দুই কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় দুই কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ও সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল।

শনিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সোহান হোসেন, শহর ছাত্রদল সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিবুল ইসলাম শাকিল ও সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্য সচিব সোহাগ হোসেনসহ দুই কলেজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews