বগুড়ায় দুই ডজ্জন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল(৩৫) কে এ্যালোপাথিভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তবে সে পোড়াপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে থাকতো। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা।
তিনি জানান, একাধিক মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে তা জানা যায়নি। শনাক্তের চেস্টা চলছে। নিহত ব্রাজিল বগুড়া পৌর সভার ১৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতা ছিলেন।
পুলিশের তথ্যমতে নিহত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র , মাদক , সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, এসিড নিক্ষেপ, চাঁদাবাজিসহ ২৯টি মামলা রয়েছে।
Leave a Reply