বগুড়ার গাবতলীতে দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ডিবি ও গাবতলী মডেল থানার যৌথ অভিযানে গাবতলী উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করেছে। এ সংক্রান্ত নিজ কার্যালয়ে সোমবার দুপুরে প্রেসবিফ্রিং করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। গ্রেপ্তারকৃত ৭ সদস্যর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার মৃত সেকেন্দার আলীর ছেলে আলম মিয়া ওরফে আদম আলী (৪০), জেলার গাবতলী উপজেলার ছোট ইতালি এলাকার লুৎফর রহমানের ছেলে রাব্বি হাসান (২২), শেরপুর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাসুদ রানা(৩২), মদনপুর পশ্চিম পাড়ার ছাকা উদ্দিনের ছেলে আবু সাইদ (২৬), একই উপজেলার সাগরপুর গ্রামের মৃত শ্রীবেন্দ্র সরকারের ছেলে সনাতন সরকার(৪০), ধাওয়াপাড়া গ্রামের মৃত মকবুল সরকারের ছেলে আব্দুল হামিদ (৪০)।
পুলিশ সুপার জানান, গাবতলী উপজেলার একরাতে একাধিক বাড়িতে ক্লু-লেস দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের ৭ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র পাইপগান, কার্তুজ, হাসুয়া, কার্টার, দুটি মোবাইল ফোনসহ লুষ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এরা গাবতলী ও ধুনট উপজেলার সীমান্তবর্তী এলাকায় তিন ডাকাতি সংঘটিত করেছে। এছাড়া ডিবি পুলিশ বগুড়া’র মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গোলাম জাকারিয়া (৩৩) কে গ্রেফতার করা হয়েছে।
এসপি আরও বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আরও স্ববিস্তারিত জানা যাবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply