1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নানা কর্মসুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় নানা কর্মসুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার

নিজস্ব প্রতিবেদক 

“সরকারি খরচে বিরোধ শেষ,সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও বগুড়া জেলক লিগ্যাল এইড কমিটি আয়োজিত নানা কর্মসুচির মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
এ দিবসের কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে জজ কোট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় দিবসের তাৎপর্য ও লিগ্যাল এইডের সুফল উল্লেখ করে বক্তব্য প্রদান করেন জেলা কমিটির চেয়ারম্যান,
বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। আরও বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক মোঃ আনোয়ারুল কবির,নারী ও শিশু ট্রাইব্যুনাল বিচারক এএসএম তাসকিনুল হক, জেলা জজ সাইফুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কার্য়ালয়ের এডিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসান তৈয়ব জাকির । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আজিজুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান, জেলা আইনজীবী বার সমিতির সভাপতি রেজাউর রহমান মিন্টু, সরকারি কৌসুলি জিপি শফিকুল ইসলাম, লাইট হাউজের নির্বাহী প্রধান হারুন অর রশিদ, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি এ্যাড আলী আজগার প্রমুখ। এসময় কমিটির সদস্যবৃন্দ ও আইনজীবীবৃন্দ এবং আইন সহায়তাকারী বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

লিগ্যাল এইডের সুফল আরও বেশি জনমুখী করার জন্য চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির জেলা লিগ্যাল এইড কমিটির সকল সদস্যবৃন্দ,বিজ্ঞ আইনজীবীবৃন্দ ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন এবং সফলভাবে দিবস উদযাপনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews