1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নারী কেলেঙ্কারির ঘটনায় সান্তাহার এলএসডির কর্মকর্তা বরখাস্ত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় নারী কেলেঙ্কারির ঘটনায় সান্তাহার এলএসডির কর্মকর্তা বরখাস্ত

  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৯৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীর বিরুদ্ধে নারীঘটিত বিষয় নিয়ে অভিযোগ ওঠে। এ নিয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গত বৃহস্পতিবার নোর্টিশ প্রদান করেছেন।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের ২১ নম্বর স্মারকের আদেশ অনুযায়ী উল্লেখ রয়েছে, যেহেতু তিনি (ইউসুফ আলী) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিকভাবে নারীঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়েছিলেন, যা অসদাচরণ ও পলায়নের শামিল।  সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের সামন্তাহার গ্রামের এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ঘটে সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর। দীর্ঘ চার বছর ধরে চলে তাদের সেই সম্পর্ক। বাড়ি ও অফিসে যাতায়াত ছিল দুজনেরই। গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টায় ওই নারীর বাড়িতে বেড়াতে যান খাদ্য কর্মকর্তা ইউসুফ আলী। এরপর বিয়ের জন্য ওই নারী জোর করলেও বিয়েতে রাজি হননি ওই কর্মকর্তা। তখন প্রতিবেশীদের সহযোগিতায় তাদের আটকে দেন ওই নারী। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে বাড়িতে মানুষের ভিড় জমে।

পরে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। তখন উৎসুক জনতা জরুরি সেবা ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তাদের থানায় নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন। পরের দিন বিষয়টি নিয়ে আবারও সমাধানের চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। একপর্যায়ে ১১ লাখ টাকার বিনিময়ে সমাধান করতে চাইলেও আপস করেননি ওই নারী। স্থানীয় মাতবররা আবারও পুলিশ ডাকেন। পরে বুধবার রাত ১০টায় খাদ্য কর্মকর্তাকে উদ্ধার করে পুলিশ।

বক্তব্য জানতে মো. ইউসুফ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীকে নারীঘটিত কারণে কর্মস্থলে অনুপস্থিত ছিল।  সেজন্য বিধি মোতাবেক রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’এমন একটি চিঠি তিনি পেয়েছেন। তাছাড়া ইউসুফ আলী পাবনার মুলাডুলি সিএসডিতে বদলি আদেশাধীন ছিলেন বলেও ওই খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews