1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নুর আলম হত্যা মামলায় পলাতক আসামি গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় নুর আলম হত্যা মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩০১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে নূর আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২। সোমবার ভোরে শাজাহানপুর উপজেলার বড় দেশমা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির মো. জোবায়ের (৩০) উপজেলার বড় দেশমা গ্রামের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

গত বছরের ৫ আগস্ট রাত আটটার দিকে জামহাটা গ্রামের একটি পাকা সড়কেকুন্দ দেশমা গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে নূর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, জোবায়ের নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর ৭ জুলাই ভোররাতে র‍্যাবের একটি দল দেশমা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। জোবায়েরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ জানান,  গ্রেপ্তারকৃত আসামির মো. জোবায়েরকে  সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews