1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পাথরবোঝাই ট্রাকে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার

নিজস্ব প্রতিবেদক

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রংপুর ও বগুড়ার যৌথ অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে ৩৭.১ কেজি গাঁজা উদ্ধার এবং এ ঘটনায় দু’জন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় ট্রাকটি আটক করে ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-লালমনিরহাটের কালিগঞ্জ থানার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের বাচ্চু মিয়ার ছেলে লিপু মিয়া (৩২) ও একই এলাকার নুর উদ্দিনের ছেলে বায়েজিদ বোস্তামি (১৯)। এই আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় উপপরিচালক আবু জাফর বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদেরভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রংপুরের উপপরিচালক আবু জাফরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর এবং জেলা কার্যালয় বগুড়ার একটি টিম উল্লেখিত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রংপুর থেকে আসা একটি ট্রাকে ৩৭.১ কেজি গাঁজা, ৬৫৮ সিএফটি পাথর, দু’টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদককারবারিকে রংপুর থেকে ধাওয়া করে বগুড়ার শিবগঞ্জে রহবল এলাকায় গ্রেফতার করা হয়। সেইসাথে ট্রাকটিও জব্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews