1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পাসপোর্ট কেড়ে নিয়ে ৩ বছর ধরে বিদেশি নাগরিককে জিম্মি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় পাসপোর্ট কেড়ে নিয়ে ৩ বছর ধরে বিদেশি নাগরিককে জিম্মি

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সদরের গোকুলে পাসপোর্ট কেড়ে নিয়ে ৩ বছর ধরে ঘরে জিম্মি রেখে কঙ্গো দেশের নাগরিকের বৈদেশিক ডলার নিয়ে তাকে নিঃস্ব করার অভিযোগ পাওয়া গেছে। তার পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র ও ডলার কেড়ে নেওয়া হয়েছে। বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ ওই নাগরিকের।
জানা যায়, কঙ্গো প্রজাতন্ত্রের নাগরিক ভিটো বলি বোঙ্গেঙ্গের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের মেড় এলাকার পলাশ নামের এক ব্যক্তির সাথে। পলাশ পেশায় তখন একজন পাখী ব্যবসায়ী। পাখীর ব্যবসা লাভজনক এমন প্রলোভন দিয়ে পলাশ তাকে বাংলাদেশে আসতে বলেন। তার কথামতো বিশ্বাস করে ১ মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে ছুটে আসেন কঙ্গো প্রজাতন্ত্রের নাগরিক ভিটো বলি বোঙ্গেঙ্গে। অতঃপর বাংলাদেশী বগুড়ার পাখি ব্যবসায়ী পলাশের খপ্পরে পড়েন। এবং ৩ বছর ধরে আটকা পড়ে আছেন সেখানে। তাকে জিম্মি করে রাখা হয় গোকুল মেড় সংলগ্ন পলাশের বাড়িতে। বিদেশী এ নাগরিকের অভিযোগ- পাখি ব্যবসার কথা বলে তার কাছ থেকে ৭ হাজার ডলার হাতিয়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছেন পাখি ব্যবসায়ী পলাশ।
সেই সাথে তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রও কেড়ে নিয়েছেন পলাশ। এতে মহাবিপদে পড়েছেন ওই বিদেশি।  বাংলাদেশে এসেছেন তিনি মাত্র ১ মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে। কিন্তু পলাশ তাকে আটকে দেয়ায় তার ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তিনি এখন অবৈধ অভিবাসী। তাই কোন কুল কিনারা পাচ্ছেন না বিদেশি এ নাগরিক। ফিরে যেতে চান স্ত্রী-সন্তানের কাছে। এই প্রতারণার বিষয়ে তিনি বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কোন লাভ হয়নি। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে তার অভিযোগ।
তবে পুলিশ কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তারা বলেন, বিদেশি নাগরিক ভিটোকে জিম্মি করে রাখা হয়নি। জিম্মি করলে তিনি কিভাবে থানায় এসে অভিযোগ করে  ফিরে গেলেন। আসলে তার ভিসার মেয়াদ ১ মাস শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন তিনি অবৈধ অভিবাসী। পাখি ব্যবসা নিয়ে পলাশের সাথে দ্বন্দ্ব রয়েছে তার। তিনি এখন এই সমস্যা থেকে বের হতে চাইছেন। ফিরতে চান দেশে। তাই কিভাবে এই সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।
বিদেশি নাগরিক ভিটো বলেন, কঙ্গোর এভিগামার কিউ/ইলোসুড কালামু কিনসাশা গ্রামে তার বাড়ি। তার পাখির ব্যবসা রয়েছে। বৈধভাবে তিনি এ ব্যবসা করেন। কঙ্গো থেকে বিভিন্ন দেশে পাখি রপ্তানি করে তিনি আয় করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে পলাশের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পলাশ তার কাছ থেকে অনেক বেশি দামে পাখি কিনবে বলে প্রস্তাব দেয় এবং  সেইসাথে তাকে বাংলাদেশে আসতে বলেন।
এরপর এক মাস মেয়াদি টুরিস্ট ভিসা নিয়ে ২০২২ সালের ১ নভেম্বর বাংলাদেশের ঢাকায় পা রাখেন তিনি। ঢাকায় বিমান বন্দরে আগে থেকে তার জন্য অপেক্ষা করা পলাশের সঙ্গে তার দেখা হয়। পলাশ ঢাকা থেকে তাকে বগুড়ায় তার বাড়িতে নিয়ে আসেন।
সেখানেই তিনি কিছুদিন থেকে যান এবং ব্যবসায়িক কাজ করেন। এরপর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি তার দেশে ফেরার উদ্যোগ নেন। কিন্তু পলাশ তার পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে তার বাড়িতে তাকে জিম্মি করে রাখেন এবং ৭ হাজার ডলারও  হাতিয়ে নেয়।
গত বছরের ডিসেম্বর থেকে তার স্ত্রী কঙ্গোতে বাড়ি বিক্রি করে পলাশের কাছে ডলার পাঠান। কিন্তু এসব অর্থ নেওয়ার পরও তাকে জিম্মি করে রাখে পলাশ। ভিটো আরও বলেন, এ অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর তিনি পলাশের বাড়ি থেকে গোপনে বের হন এবং আরেক পাখি ব্যবসায়ী সোহের রানার কাছে সাহায্য চান। সোহেল তাকে বগুড়া সদর থানায় নিয়ে আসেন। তিনি থানায় লিখিত অভিযোগ দেন। কিন্ত  ১৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ওই বিদেশি নাগরিকের লিখিত অভিযোগ পেয়েছি। তিনি স্ব-শরীরে থানায় এসে অভিযোগ দিয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে থানার একজন এস আইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন,তাকে উদ্ধারসহ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews