1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামি গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। এ ঘটনার ৫ দিন পর সেই একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার দিবাগত রাত ৩ টার দিকে সোনাতলার নওদাবগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মুরাদুন্নবী নিশান (২৭)  বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির বাজার) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
এর আগে গত রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
আহতরা হলেন, উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)। বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি নিশানকে ধরতে গেলে তিনি হঠাৎ একটি দোকানে ঢুকে পড়ে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারালো ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৬ জুন বগুড়া সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত নিশান একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews