নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের জোব্বার ক্লাব মোড় এলাকায় পৌরসভার রোলারের চাকায় পৃষ্ট হয়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত পথচারী হলেন, আকতার হোসেন(৬৮) শহরের জলেশ্বরীতলা এলাকার রায় বাহাদুর সড়কের বাসিন্দা মৃত ময়েজউদ্দিন প্রামানিকের ছেলে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পথচারী আকতার হোসেন শহরের বক্সিবাজার থেকে কেনাকাটা শেষে পিটিআই সড়কে আসার পথে পৌরসভা একটি রোলার ধাক্কা দেয়। এতে পথচারী পড়ে গেলে রোলারের চাকায় তার মাথা পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply