1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার
নিজস্ব প্রতিবেদক
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর এলাকায় তার নির্মাণাধীন আমেনা ডেইরি ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট, অনুদান ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। বগুড়া ছাড়াও নিজ জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে তার বিপুল সম্পদ রয়েছে। ‘আমেনা ফাউন্ডেশন’সহ ‘আমেনা’ নামে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন তিনি।
বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, “আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানামূলে শনিবার সকালে নিশ্চিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে  পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews