বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামাদি সহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ। নারুলি পুলিশ ফাঁড়ির একটি টিম এই দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯টার সময় শহরের উপকন্ঠে সাবগ্রাম বাইপাস মহাসড়কে সাবগ্রাম – লিচুতলা সড়কের রবিবাড়িয়া নামক স্থানে।নারুলী ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাকৃতরা হলেন, বগুড়া জেলার সদর উপজেলার মধ্য ধাওয়াপাড়া এলাকার মৃত মনতাজ আকন্দের পুত্র সুজন (২৪) ও সাবগ্রাম শটিবাড়ি এলাকার আব্দুল মোনায়েম এর পুত্র মোঃ মোজাহিদ (২৬)।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল সংঘবদ্ধ ডাকাত সড়কে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে রবিবাড়িয়া নামক স্থানে অবস্থান করছে। এসময় নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নাজমুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ রবিবাড়িয়া এলাকার একটি স’মিলের সামনে অভিযান চালায়৷ এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্র সহ ০২ জন ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এসময় আনুমানিক আরও ১৫/১৬ জন ডাকাত পালিয়ে যায়।
নারুলী ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জানান, আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।আগামীকাল বৃহস্পতিবার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply