এর আগে প্রধান অতিথি সহ সকল অতিথিরা মিলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রদর্শনীতে অংশগ্রহন করা সকল স্টল পরিদর্শন করেন। এরপর বিকালে সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র’র উপ পরিচালক ডা: মো. সারোয়ার হোসেন, সদরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তুষার আহমেদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: এ কে এম ফরহাদ নোমান। উক্ত প্রদর্শনীতে প্রাণিজ খাদ্যের স্টল, দুগ্ধজাত পণ্য ও বিভিন্ন প্রাণিজ প্রযুক্তিসহ প্রাণীজ পণ্যের টিকাসহ সর্বমোট ৪০টি স্টল অংশগ্রহন করে।
প্রদর্শর্নীতে উন্নত ছাগল, ভেড়া, এলবিনো, দুম্বা, গয়াল, নিয়ে উপজেলার প্রান্তিক খামারীরা অংশগ্রহন করে। এছাড়াও পোষা প্রাণী, পেট ক্লিনিক ও হরেক রকমের পাখির প্রদর্শনীতে অংশ নিয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply