1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে বাবার সামনে ছেলেকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে বাবার সামনে ছেলেকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে বাবার সামনে ছেলে হৃদয় হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সিমসহ মোবাইল ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো: রবিন(২০) শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার জলিলের ছেলে। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম।

এর আগে, গত ২৮ জানুয়ারি সকাল ৯টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মোহাম্মদ বাবু মিয়ার ছেলে হৃদয়কে কয়েকজন বন্ধু ছুরিকাঘাতে হত্যা করা হয়।

র‍্যাব কর্মকর্তা লেঃ কমান্ডার এম আবুল হাশেম জানান, ছিনতাইকৃত মোবাইল ফোনের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে হৃদয়ের সাথে আসামিদের বিরোধ ও মনোমালিন্য হয়। এর জের ধরে ফুলবাড়ী মধ্যপাড়া নান্নুমতি মাদ্রাসার পুকুর পাড়ে রবিন ও অন্যান্য আসামিরা  হৃদয়কে উপর্যুপরি ধারালো ছুরি দ্বারা বাম উরুতে, পেটের বাম পাশে এবং নিতম্বের বাম পাশে আঘাত করে যা হৃদয়ের বাবা বাবু মিয়া দূর থেকে দেখতে পান। পরে হৃদয়কে উদ্ধার করে  হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করলে র‍্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রবিনকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানার হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews