1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে শহরের আলতাফুনেছা খেলার মাঠে বেলুন, ফেস্টুন, কবুতর উড়ানো, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, শেক তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক নতুন, কোষাধক্ষ শাহাদৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশ শেষে ঘোড়ার গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনে সহযোগিতা করেছি। তবে কিছু দল জামানত হারানোর ভয়ে নির্বাচনে না গিয়ে সংস্কার বা পিআর পদ্ধতির কথা বলছে। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করেছে। শহীদের রক্ত, গুম-খুন এবং কারাবন্দি নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে আমরা সফল হয়েছি। আজ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে।”

অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews