1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৫৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে৷  সকাল সাড়ে সাতটার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম বাবর আলী৷ পেশায় মুদি দোকানী বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। বর্তমানে তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
  এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির উপপরিদর্শক ( এসআই) সাজ্জাদ হোসেন।
 স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আমি হাটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি পুলিশ মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মেয়ে বিনা বলেন, আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে৷ রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে তাকে ১০/১৫জন  তুলে নিয়ে যায়৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের উপর ফেলে তারা পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমার বাবার সাথে পূর্ব শত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানিনা।
নারুলী ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews