1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিএনপি নেতা এখলাস ও তার সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বিএনপি নেতা এখলাস ও তার সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৭৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদরের ৬ নং শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এখলাস মন্ডল ও তার ভাতিজা সাগরের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। রবিবার বিকেলে চালিতাবাড়ীতে শত শত এলাকাবাসীর মানব বন্ধনে অবিলম্বে এখলাস মন্ডল কে দ্রুত আটকের দাবী জানান। মানব বন্ধনে বক্তারা বলেন বিএনপির সহ সভাপতি এখলাস মন্ডল বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রতিনিয়ত প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং অসহায় মানুষদের হত্যার হুমকি, মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবী দাবী করছে। আর এতে তাকে সহযোগিতা করছেন ভাতিজা সন্ত্রাসী সাগর, স্বপন, সোহেল, শিমুল, জয়, জিলহজ্জ, গালকাটা শিহাব।
এলাকাবাসী জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করা হলেও প্রশাসন এ বিষয়ে নীরব ভুমিকা পালন করছে। এমনকি কোনো মামলা পর্যন্ত নেওয়া হয়না। ফলে কিছুদিন পর পর চালিতাবাড়ীর মানুষদের প্রকাশ্যে কুপিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে। মানব বন্ধনে এখলাস বাহিনীর কর্মকান্ডে অতিষ্ঠ অনেকেই অঙ্গ হারিয়েছেন তা দেখান। তারা দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
মানব বন্ধনে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার আবু বক্কর সিদ্দিক, আমিনুর ইসলাম, জাফর ইসলাম, আনার ইসলাম, মানিক মিয়া, রবিউল ইসলাম, লিলু মিয়া, গোলাম মোস্তফা মোস্তা, মুক্তার হোসেন, ইমন ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews