1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিস্ফোরণে আহত ৪, বাড়ির মালিক গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বিস্ফোরণে আহত ৪, বাড়ির মালিক গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শহরের একটি বসতবাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণ ও দেওয়াল চাপায় তিন কিশোরীসহ ৪ আহত হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মালতিনগর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে বাড়ির মালিক রেজাউল করিমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। অবৈধভাবে বাড়িতে বিস্ফোরক দ্রব্য রাখায় রেজাউল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আহতরা হলেন- ঐ এলাকার রেজাউল করিমের মেয়ে সুমাইয়া আক্তার (১৪), ছোট ভাই রাশেদুল ইসলামের মেয়ে জ্বীম (১৬) ও প্রতিবেশী আলী হোসেন বাবুর মেয়ে বুশরা (১৪) এবং রেজাউল করিমের স্ত্রী। এ ঘটনায় বুশরার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে পৌঁছে দেখেন বিস্ফোরণে উড়ে গেছে ঘরের আসবাব, ভেঙে চুরমার হয়ে গেছে বাড়ির দুটি ঘরের সমস্ত কিছু।

এছাড়াও বিস্ফোরণের সময় উড়ে যাওয়া দেওয়ালের বড় বড় টুকরা বাড়ির আশপাশে পড়ে রয়েছে। এমনকি বাড়িতে সেসময় থাকা তিন কিশোরী ভাঙা দেওয়ালের নিচে আহত অবস্থায় পড়েছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বুশরাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বাড়ির মালিক রেজাউল করিম জানান, তিনি ও তার ভাই রাশেদুল একই বাড়িতে থাকেন। তাদের দুই ভাইয়ের মেয়ের সঙ্গে প্রতিবেশী মেয়েটির ঘনিষ্ঠতা হওয়ায় তারা একই সঙ্গে গল্প করছিল। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা তিনজন আহত হয়।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল জলিল জানান, খবর পেয়ে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পটকা তৈরির কাঁচামাল থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ ঐ বাসভবনে থাকা তিনটি গ্যাস সিলিন্ডারই তারা অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ ভাবে বিস্ফোরণ দ্রব্য রাখার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews