1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, মুল আসামী গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, মুল আসামী গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৮৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের ঘটনায় মুল আসামী সুমন চন্দ্র রাজভর (৩৭) কে গ্রেফতার করেছে র‌্যাব ১২। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় শহরের সাতমাথা থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন সদর উপজেলার কৈপাড়ার মোহন চন্দ্র রাজভরের ছেলে।
 এসব তথ্য সত্যতা নিশ্চিত করে কোম্পানি কমান্ডার( পুলিশ সুপার)  মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী সুমন চন্দ্র রাজভর এর সাথে দীর্ঘদিন আগে তার মোবাইল ফোনে পরিচয় হয় এবং তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত মাসের ১৬ তারিখে আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সদর থানাধীন নিশিন্দারা বাজারে নিয়ে আসে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু হয়। আসামীকে দ্রæত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প শুরু হতেই গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সুমন চন্দ্র রাজভর কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 তিনি আরও জানান, ধৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews